| আদালত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। হিযবুত তাহরীরের সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগে উত্তরা থানায় দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখার আবেদন জানায় ডিবি পুলিশ।
এরই পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম কামরুন নাহার নিজামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সময় নিজামীর আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন।
এদিকে রমনা থানায় করা গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ডিবি পুলিশ। মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান ২৩ জুলাই শুনানির দিন ধার্য করেছেন।
|