বাংলাদেশ জাতীয় পোর্টাল নির্বাচন কমিশন বাংলা এক্সপ্রেস ডিজিটাল সময় বিবিসি বাংলা ফেইসবুক ডিজিটাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিঃ
বাংলাদেশ পুলিশ অনলাইন রেডিও ন্যাশনাল নিউজ আমাদের মিডিয়া ভোয়া নিউজ ইউটিউব বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট সোসাইটি
বাংলাদেশ সেনাবাহিনী এলজিইডি কোয়াব নোয়াখালী ওয়েব ডয়চে ভেলে নিউজভিশন ভিডিও অনলি ফর জার্নালিস্ট
প্রচ্ছদ সর্বশেষ ফটো গ্যালারী বিজ্ঞাপনের মূল্য তালিকা মন্তব্য যোগাযোগ
Our site Web
 তৃণমূল সংবাদ
 বর্হিবিশ্ব
 বাংলাদেশ
 অন্যান্য খবর
 অর্থ-বানিজ্য
 শেয়ার বাজার
 সংগঠন সংবাদ
 বিনোদন
 ফলোআপ
 তথ্য প্রযুক্তি
 সম্পাদকীয়
 খেলাধুলা
 প্রবাস
 অপরাধ
 শিরোনাম
অর্থ-বানিজ্য    
 চিংড়ি রপ্তানি করে ২ হাজার ৭৪৪ কোটি টাকা আয়
 Wednesday, July 21, 2010
গত ২০০৮-০৯ অর্থ বছরে হিমায়িত চিংড়ি রপ্তানি করে প্রায় দুই হাজার ৭৪৪ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ। মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ তথ্য জানান। জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। বুধবার পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ। চিংড়ি খাতের উন্নয়ন প্রসঙ্গে লতিফ বিশ্বাস বলেন, "চিংড়ি খাতের আরো উন্নয়নে সরকার ইতোমধ্যে চিংড়ি নীতিমালার খসড়া তৈরি চূড়ান্ত করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।"
তিনি আরো বলেন, চিংড়ির মানোন্নয়নে বাগেরহাটে চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কেন্দ্রে চিংড়ির মানোন্নয়নে গবেষণা করা হবে। এর ফলে মানসম্মত চিংড়ি উৎপাদন করা সম্ভব হবে। এতে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশী চিংড়ির চাহিদা বাড়বে।"
মন্ত্রী জানান, ২০০১-০২ সালে বাংলাদেশে চিংড়ির উৎপাদন ছিল ৯৭ হাজার মেট্রিক টন। এ উৎপাদন বর্তমানে এক লাখ ৪৫ হাজার টনে উন্নীত হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে লতিফ বিশ্বাস আরো বলেন, দেশের প্রায় ২৮ লাখ ৩৩ হাজার হেক্টর প্লাবন ভূমিকে মাছ চাষের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে দেশে মাছের উৎপাদন আরো বাড়বে।
তিনি জানান, আগামী ২০১১ সালে দেশের মৎস্য সম্পদের প্রবৃদ্ধি ৬৫ হাজার মেট্রিক টন বাড়িয়ে ৩২ লাখ ৬০ হাজার পরিকল্পনা নেওয়া হয়েছে। যা ২০১৩ সালে বেড়ে ৩৪ লাখ ৭৮ হাজার টনে উন্নীত হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ সচিব শরফুল আলম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মজিবর রহমান, মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান খুরশীদা খাতুন, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক সালেহ উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
অর্থ-বানিজ্য
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার :: রমজানে আমদানিমূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত
জঙ্গিবাদ দমনে পরোক্ষ নয়, প্রত্যক্ষ প্রতিরোধ ছাড়া অন্য কোন উপায় নেই: অর্থমন্ত্রী
চিংড়ি রপ্তানি করে ২ হাজার ৭৪৪ কোটি টাকা আয়
ভিয়েতনাম থেকে চাল আমদানি করতে যাচ্ছে সরকার
ভারত-নেপালকে সমুদ্র বন্দর ব্যবহারে অনুমতি দেবে সরকার: নৌমন্ত্রী
রমজানের আগেই খাদ্য সমগ্রীর দাম কমানো হবে-খাদ্যমন্ত্রী
ভারতীয় রুপিতে নয়া প্রতীক বসছে : লক্ষ্য সেরা মুদ্রা ক্লাবে অন্তর্ভূক্তি
বিকেএমইএ কর্মকর্তা নির্বাচন আজ
বাংলাদেশ নীট ওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সংস্থার নির্বাচন
চট্টগ্রাম বন্দরে মালামাল ওঠানামার ক্ষেত্রে সময় বেড়ে যাওয়ায় বিজিএমইএ'র উদ্বেগ