|
ভিয়েতনাম থেকে চাল আমদানি করতে যাচ্ছে সরকার। বুধবার এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ভিয়েতনাম সরকারের চাল রপ্তানিকারক সংস্থার ভাইস জেনারেল ডিরেক্টরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকালে সচিবালয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।পরে আব্দুর রাজ্জাক সংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম বেড়ে গেছে। তাই আপদকালীন সঙ্কট মোকাবেলায় চাল আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল ছাড়াও ভারত থেকে চাল আমদানি করা হবে বলে জানান তিনি।
|
|