বাংলাদেশ জাতীয় পোর্টাল নির্বাচন কমিশন বাংলা এক্সপ্রেস ডিজিটাল সময় বিবিসি বাংলা ফেইসবুক ডিজিটাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিঃ
বাংলাদেশ পুলিশ অনলাইন রেডিও ন্যাশনাল নিউজ আমাদের মিডিয়া ভোয়া নিউজ ইউটিউব বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট সোসাইটি
বাংলাদেশ সেনাবাহিনী এলজিইডি কোয়াব নোয়াখালী ওয়েব ডয়চে ভেলে নিউজভিশন ভিডিও অনলি ফর জার্নালিস্ট
প্রচ্ছদ সর্বশেষ ফটো গ্যালারী বিজ্ঞাপনের মূল্য তালিকা মন্তব্য যোগাযোগ
Our site Web
 তৃণমূল সংবাদ
 বর্হিবিশ্ব
 বাংলাদেশ
 অন্যান্য খবর
 অর্থ-বানিজ্য
 শেয়ার বাজার
 সংগঠন সংবাদ
 বিনোদন
 ফলোআপ
 তথ্য প্রযুক্তি
 সম্পাদকীয়
 খেলাধুলা
 প্রবাস
 অপরাধ
 শিরোনাম
বিনোদন    
 জলসায় স্টান্ট দেখাতে গিয়ে মাটিতে আছাড় খেলেন পিংক
 Sunday, July 18, 2010
জার্মানির ন্যুরেনবার্গ শহরে মঞ্চে স্টান্ট দেখাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন মার্কিন পপস্টার পিংক৷ গায়িকা এখন হাসপাতালে৷ তবে,‘তেমন আঘাত লাগে নি আমার’, টুইটারে জানিয়ে দিয়েছেন তিনি ফ্যানদের৷

বেচারা পিংক৷ ন্যুরেনবার্গের জলসায় মঞ্চের ওপর থেকে ফ্যানদের কাছে সার্কাসের ট্রাপিজের খেলার মত হাওয়ায় উড়ে উড়ে যেতে চাইছিলেন তিনি৷ কিন্তু পরপর দুটো ট্রাপিজের তার ছিঁড়ে যাওয়ায় একেবারে ‘পপাত চ মমার চ৷' হলভর্তি ফ্যানেরা কিছু বোঝার আগেই গায়িকা সোজা মাটিতে৷ সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স৷ হাসপাতাল৷ জলসার বারোটা বেজে গেছে ততক্ষণে৷
তবে ভাগ্য ভালো বলতে হবে পিংকের৷ যেভাবে অতটা উঁচু থেকে পড়েছিলেন তিনি, তাতে তিরিশ বছরের এই যুবতীর হাড়গোড় ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল যথেষ্ট৷ কিন্তু পরে টুইটারে গায়িকা তাঁর ফ্যানদের লিখেছেন, ‘কিচ্ছু ভাঙে নি, কোথাও ফুলে ওঠে নি আমার শরীরে৷ আমি মোটের ওপর ঠিক আছি৷ একটু ব্যাথা বেদনা আছে, তবে ও তেমন কিছু নয়৷ আমি সত্যিই দুঃখিত৷ ন্যুরেনবার্গের ফ্যানেদের জন্য ভীষণভাবে দুঃখিত এই জলসাটার করুণ পরিণতির জন্য৷
আসলে গানের অনুষ্ঠানে এইসব স্টান্ট করাটা পিংক-এর বেশ প্রিয়৷ এমনিতে তিনি পপ রক, পাংক রক, সাইকেডেলিক পপ এবং আর এন্ড বি গানের জন্যই বেশি পরিচিত৷ সেইসব গান নিজেই লেখেন, সুর দেন, গেয়েও থাকেন৷ তাছাড়া টুকটাক অভিনয় করেন৷ মডেলিং ইত্যাদিও৷ ২০০০ সাল থেকেই এই পিংক-এর উত্থান বেশ চোখে পড়ার মত৷
চোখে পড়ার মত হলেও আপাতত আবার সাংবাদিকদের বিচারে পিংক কিন্তু ততটা সুখে নেই৷ মার্কিন সংস্কৃতি সাংবাদিকদের মতে পিংক নাকি ‘সবচেয়ে কম পরিচিত সুপারস্টার৷' মন্তব্যটা মজার৷ ‘কম পরিচিত ' আবার ‘সুপারস্টার' দুটোই একসঙ্গে হওয়া তো সহজ কথা নয়! তো, পিংক নাকি সেরকমই৷
আপাতত এই স্টান্ট দেখাতে গিয়ে আকাশ থেকে পড়ার পর আবারও এই গায়িকা উঠে দাঁড়াতে পারলে তো ভালোই! সেটা তাঁর নিজের জন্যই দরকারও বোধহয়৷
বিনোদন
বাউল গান সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান আনুশেহ আনাদিল
মৃত্যুর আগে বন্ধুর কাছ থেকেই মাদক পেতেন অ্যানা
ভক্তের উপহার আদালতে নিল নাওমি’কে
এবার ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ঋত্বিক
শ্রেষ্ঠ চলচ্চিত্র-এর পুরস্কার পেল আমির খানের ‘পিপলি লাইভ’
জলসায় স্টান্ট দেখাতে গিয়ে মাটিতে আছাড় খেলেন পিংক
সময় নেই অনিল কন্যা সোনমের!
নগ্ন ভিডিও নিয়ে বিপাকে ইন্দোনেশিয়ার তিন তারকা ও সহযোগীরা
দীর্ঘদিন পর বাংলার আলো বাতাসে নিঃশ্বাস নিতে পেরে, দেশে ফেরার উত্তেজনা কিছুটা প্রশমিত হলো আমার’: মৌসুমি মার্টিন
দীর্ঘদিন পর বাংলার আলো বাতাসে নিঃশ্বাস নিতে পেরে, দেশে ফেরার উত্তেজনা কিছুটা প্রশমিত হলো আমার’: মৌসুমি মার্টিন