বাংলাদেশ জাতীয় পোর্টাল নির্বাচন কমিশন বাংলা এক্সপ্রেস ডিজিটাল সময় বিবিসি বাংলা ফেইসবুক ডিজিটাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিঃ
বাংলাদেশ পুলিশ অনলাইন রেডিও ন্যাশনাল নিউজ আমাদের মিডিয়া ভোয়া নিউজ ইউটিউব বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট সোসাইটি
বাংলাদেশ সেনাবাহিনী এলজিইডি কোয়াব নোয়াখালী ওয়েব ডয়চে ভেলে নিউজভিশন ভিডিও অনলি ফর জার্নালিস্ট
প্রচ্ছদ সর্বশেষ ফটো গ্যালারী বিজ্ঞাপনের মূল্য তালিকা মন্তব্য যোগাযোগ
Our site Web
 তৃণমূল সংবাদ
 বর্হিবিশ্ব
 বাংলাদেশ
 অন্যান্য খবর
 অর্থ-বানিজ্য
 শেয়ার বাজার
 সংগঠন সংবাদ
 বিনোদন
 ফলোআপ
 তথ্য প্রযুক্তি
 সম্পাদকীয়
 খেলাধুলা
 প্রবাস
 অপরাধ
 শিরোনাম
শেয়ার বাজার    
 মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউসের বড় গ্রাহকদের তথ্য জানতে চেয়েছে এসইসি
 Friday, July 16, 2010
শেয়ার কেনার জন্য গ্রাহকদের ঋণসুবিধা দেয়—এমন ২৮টি মার্চেন্ট ব্যাংক ও ২৬টি ব্রোকার হাউসের শীর্ষস্থানীয় ৫০ জন গ্রাহকের বিনিয়োগ তথ্য জানতে চেয়েছে এসইসি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল বুধবার এই তথ্য জানানোর জন্য প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি দিয়েছে।
জানা গেছে, চিঠিতে চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহের পোর্টফোলিও এসইসির কাছে পাঠাতে বলা হয়েছে। পোর্টফোলিওতে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর কেনা শেয়ারের বিবরণ, শেয়ারের গড় ক্রয়মূল্য, নির্দিষ্ট দিনে ওই শেয়ারের বাজারমূল্য, বিনিয়োগকারীর মূলধন, ঋণের পরিমাণ ইত্যাদি তথ্য দিতে বলেছে।
ঋণ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিদ্যমান মার্জিন বিধিমালা সঠিকভাবে পরিপালন করেছে কি না এবং বিধি লঙ্ঘন করে নির্ধারিত সীমার বেশি হারে ঋণ দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখার উদ্দেশ্যে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবারের মধ্যে এসইসির কাছে গ্রাহকদের পোর্টফোলিও পাঠানোর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।
জানা গেছে, অর্থবছরের শুরুতে হঠাৎ করে বাজার অনেক ঊর্ধ্বমুখী হয়ে ওঠায় তা এসইসির বেশ চিন্তার কারণ হয়। শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগের মেয়াদ না বাড়ানো, একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের মূলধনী মুনাফার ওপর করারোপ, ব্রোকার কমিশনে উৎসে আয়করের হার বৃদ্ধি ইদ্যাদি কারণে নতুন অর্থবছরের শুরুতে বাজারের গতি অনেক কমে যেতে পারে বলে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করেছিলেন। কিন্তু অর্থবছরের শুরুতেই বাজার প্রবল তেজি হয়ে ওঠায় নিয়ন্ত্রক সংস্থাকে গভীর চিন্তায় ফেলে দেয়। এ অবস্থায় বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য গত ৬ জুলাই দুই স্টক এক্সচেঞ্জ, শীর্ষ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারদের সঙ্গে বৈঠক করে এসইসি। ওই বৈঠকে অভিমত প্রকাশ করা হয়, বিভিন্ন কারণে বাজারে বিপুল তারল্য আসছে। কিন্তু ভালো শেয়ারের সরবরাহ না বাড়ায় বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে বাজারে কোনো অস্বাভাবিকতা নেই।
এসইসির একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময় তারল্যপ্রবাহের পেছনে ঋণসুবিধাও ভূমিকা রাখছে। তাদের সন্দেহ, কোনো কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সীমার বেশি পরিমাণে ঋণ দিয়ে থাকতে পারে, বিশেষ করে শীর্ষ কিছু গ্রাহককে। আর এতে কোনো কোনো শেয়ারের অস্বাভাবিক মূল্য বাড়তে সহায়তা করছে। তাই প্রকৃত অবস্থা খতিয়ে দেখতেই প্রতিষ্ঠানগুলোর কাছে শীর্ষ গ্রাহকের তথ্য চাওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। ঋণে অনিয়ম হয়ে থাকলে সেটি গ্রাহকের দোষ নয়, এর দায়দায়িত্ব পড়বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর। আর এসইসি এমন কিছু করবে না, যাতে সার্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলে।
শেয়ার বাজার
মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউসের বড় গ্রাহকদের তথ্য জানতে চেয়েছে এসইসি
এসইসির বাজার নজরদারি অব্যাহত: ডিএসইতে দরপতন
শেয়ার লেনদেনে স্টক এক্সচেঞ্জের নতুন সময়সীমা নির্ধারণের প্রস্তাব
পুঁজিবাজার স্বাভাবিক না হলে কঠোর সিদ্ধান্ত নেবে এসইসি
মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে শেয়ারের বিপরীতে ঋণ দেওয়ার নিয়ম-নীতি যথাযথভাবে মেনে চলার নির্দেশ