বাংলাদেশ জাতীয় পোর্টাল নির্বাচন কমিশন বাংলা এক্সপ্রেস ডিজিটাল সময় বিবিসি বাংলা ফেইসবুক ডিজিটাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিঃ
বাংলাদেশ পুলিশ অনলাইন রেডিও ন্যাশনাল নিউজ আমাদের মিডিয়া ভোয়া নিউজ ইউটিউব বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট সোসাইটি
বাংলাদেশ সেনাবাহিনী এলজিইডি কোয়াব নোয়াখালী ওয়েব ডয়চে ভেলে নিউজভিশন ভিডিও অনলি ফর জার্নালিস্ট
প্রচ্ছদ সর্বশেষ ফটো গ্যালারী বিজ্ঞাপনের মূল্য তালিকা মন্তব্য যোগাযোগ
Our site Web
 তৃণমূল সংবাদ
 বর্হিবিশ্ব
 বাংলাদেশ
 অন্যান্য খবর
 অর্থ-বানিজ্য
 শেয়ার বাজার
 সংগঠন সংবাদ
 বিনোদন
 ফলোআপ
 তথ্য প্রযুক্তি
 সম্পাদকীয়
 খেলাধুলা
 প্রবাস
 অপরাধ
 শিরোনাম
তৃণমূল সংবাদ    
 মাধ্যমিক স্কুলশিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস : ৩ দিনের রিমান্ড ৮ হোতা
 Sunday, July 11, 2010
প্রশ্নপত্র ফাঁস ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারদের মধ্যে মূল ৮ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রংপুরে সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অর্থ আত্মসাত, প্রতারণা ও সরকারি কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তার হওয়া ১৬৭ জনকে শুক্রবার রাতে জেলহাজতে প্রেরণ করা হয়।
শনিবার সকালে তাদের আদালতে হাজির করা হলে মূল হোতা ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ রিমান্ডের আবেদন করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাসুদ রানা।
শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটিএম তোফায়েল।
তারা হলেন: সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মচারি হামিদুল ইসলাম, বিজি প্রেসের কম্পিউটার অপারেটর এটিএম মোস্তফা ওরফে শেখ জিয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, পটুয়াখালি সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আবুল বাসার, রংপুরের মদিনা প্রেসের মাসুম বিল্লাহ ও ঢাকার তেজগাঁওয়ের সমাজসেবা কর্মকর্তা সিরাজুল হক। অন্য দুজন-তাছমিনুল ইসলাম ও লিটন চন্দ্র দাসের পদবী তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশের দপ্তরে নেয়া হয় গ্রেপ্তারকৃতদের।
বিজি প্রেসের মোস্তফা ও সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মচারী হামিদুল ইসলামকে শনিবার সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান, ১৫ দিন ধরে প্রক্রিয়ার পর গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের আতিক নামের এক ব্যক্তির মাধ্যমে বিভিন্ন স্থানের প্রার্থীদের কাছ থেকে তারা ২৫ লাখ টাকা নেন।
তৃণমূল সংবাদ
পাবনায় তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামি নুরু গ্রেপ্তার
মিল্ক ভিটার নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ছিনতাই
মাধ্যমিক স্কুলশিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস : ৩ দিনের রিমান্ড ৮ হোতা
শিবিরের গোপন বৈঠক : ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাটে ২৭ নেতাকর্মী গ্রেপ্তার