বাংলাদেশ জাতীয় পোর্টাল নির্বাচন কমিশন বাংলা এক্সপ্রেস ডিজিটাল সময় বিবিসি বাংলা ফেইসবুক ডিজিটাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিঃ
বাংলাদেশ পুলিশ অনলাইন রেডিও ন্যাশনাল নিউজ আমাদের মিডিয়া ভোয়া নিউজ ইউটিউব বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট সোসাইটি
বাংলাদেশ সেনাবাহিনী এলজিইডি কোয়াব নোয়াখালী ওয়েব ডয়চে ভেলে নিউজভিশন ভিডিও অনলি ফর জার্নালিস্ট
প্রচ্ছদ সর্বশেষ ফটো গ্যালারী বিজ্ঞাপনের মূল্য তালিকা মন্তব্য যোগাযোগ
Our site Web
 তৃণমূল সংবাদ
 বর্হিবিশ্ব
 বাংলাদেশ
 অন্যান্য খবর
 অর্থ-বানিজ্য
 শেয়ার বাজার
 সংগঠন সংবাদ
 বিনোদন
 ফলোআপ
 তথ্য প্রযুক্তি
 সম্পাদকীয়
 খেলাধুলা
 প্রবাস
 অপরাধ
 শিরোনাম
তৃণমূল সংবাদ    
 শিবিরের গোপন বৈঠক : ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাটে ২৭ নেতাকর্মী গ্রেপ্তার
 Sunday, July 11, 2010
গোপন বৈঠকের সময় ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার ২০ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি মসজিদে জয়পুরহাট, নওগাঁ ও বগুড়া জেলার ছাত্রশিবির নেতাকর্মীদের গোপন বৈঠকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় উপজেলা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাককে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, শিবিরকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে শনিবার দুপুরে শিবিরের আস্তানা হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ায় পুলিশ অভিযান চালায়। সেখান থেকে গ্রপ্তার করা হয় ২০ শিবির নেতাকর্মীকে।পুলিশ জানিয়েছে, এ সময় তারা বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন।
এর আগে শুক্রবার রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি মসজিদে জয়পুরহাট, নওগাঁ ও বগুড়া জেলার ছাত্রশিবির নেতাকর্মীরা গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ শিবির সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ওই অভিযানে জেহাদি বই ও ডাইরিও উদ্ধার করে পুলিশ।আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আক্কেলপুরের রোয়ার গ্রামের সেকেন্দার জামে মসজিদে শুক্রবার রাত ১১টার দিকে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন জয়পুরহাট, নওগাঁ ও বগুড়া জেলার ছাত্রশিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেয়া বেশিরভাগ নেতাকর্মী পালিয়ে যান।তবে আক্কেলপুর থানা ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ ওরফে আপেল, নওগাঁর বদলগাছীর থানা ছাত্রশিবিরের সাথী সদস্য হাবিবুর রহমান হিরো, ফরহাদ হোসেন, ফরহাদুল ইসলাম, ক্ষেতলাল থানা ছাত্রশিবিরের সাথী সদস্য মিজানুর রহমান ও জয়পুরহাট সদর থানা ছাত্রশিবিরের সাথী সদস্য নুর আখতার পালাতে সক্ষম হননি। তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে ৬টি জেহাদি বই ও ১টি ডাইরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তৃণমূল সংবাদ
পাবনায় তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামি নুরু গ্রেপ্তার
মিল্ক ভিটার নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ছিনতাই
মাধ্যমিক স্কুলশিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস : ৩ দিনের রিমান্ড ৮ হোতা
শিবিরের গোপন বৈঠক : ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাটে ২৭ নেতাকর্মী গ্রেপ্তার